• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার ( ৭ ই মে) ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব - ১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 

গতকাল  সোমবার ( ৬ই মে)   সকাল ১১:৪৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ঐ অভিযানে চুয়াডাঙ্গা  হতে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৩,৮১,০০০/- (তিন লক্ষ একাশি হাজার) টাকা মূল্যমানের ১২৭ (একশত সাতাশ) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওমর আলী (৩৯) জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। 

কোম্পানি কমান্ডার কে এম শাইখ আরো জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়  গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকদ্রব্য  সংগ্রহ করে অভিনব কৌশলে  ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo