ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২কেজি ৩'শ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাড়ী মৌজাস্থ শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুলাঘাটগামী রাস্তা থেকে একটি ব্যাটারি টালিত অটোরিক্সায় ২কেজি ৩'শ গ্রাম গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট সদর থানাধীন তেলিপাড়া এলাকার মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম (৬০)কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিট বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)