• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টায় পৃথক ৩টি ঘটনায় ৩৫ বোতল ফেনসিডিল, ১৫ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধারসহ ২ ব্যবসায়িকে গ্রেপতার করা হয়। 

জেলার আইন শৃংখলা রক্ষার্থে পীরগঞ্জ থানার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো: মানিক আলম (২৯) কে ৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর থানা পুলিশের একটি টিম ডাঙ্গীপাড়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ফেনসিডিল ও একটি রেজি: বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে হরিপুর থানার মারাধর গ্রামের মৃত আ: গণির ছেলে মো: সজিব (২৫) এ ঘটনার সাথে জড়িত। এছাড়াও রাণীশংকৈল থানার নন্দুয়ার ভেলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের আলহাজ্ব মো: আ: আজিজের ছেলে মো: জামিরুল ইসলাম রানা ওরফে মাসুদ রানা (৪৫) কে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করো পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩ থানায় মাদক দ্রব্য আইনও মামলা দায়ের করা হয়।  

অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo