ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ এ প্রজন্মের অভিনেত্রী ফারজানা সুমি। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘আতরবিবিলেন’ ছবির শুটিং। মিজানুর রহমান লাবু পরিচালিত ছবিটি নির্মিত হচ্ছে টাইমস মিডিয়ার ব্যানারে। শুটিং শেষে বুধবার থেকে শুরু হয়েছে ডাবিং। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি স্বাভাবিক মেয়ের মতো আতরবিবিরও স্বপ্ন ছিলো একটা সুখের জীবন কাটানোর।
আমাদের এই সমাজে ভদ্রবেশী কিছু ভয়ংকর স্বার্থলোভী আছে। তাদের স্বার্থ উদ্ধারের জন্য বার বার বলী হতে হয় আতরবিবিকে। তার জীবনের নানান ঘাত প্রতিঘাতের সংগ্রামী জীবনের কাহিনী নিয়ে সাজানো হয়েছে আতরবিবি চরিত্রটি। সুমি যোগ করেন, কাজটি করে ভালো লেগেছে। আতরবিবি চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টার ত্রুটি ছিলো না। রোজার মাসে শুটিং করেছি।
দর্শকের যদি ভালো লাগে তাহলে কষ্ট স্বার্থক হবে। জানা যায়, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে ছবিটির শুটিং হয়েছে। সুমি ছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন, গোলাম মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সীমান্ত প্রমুখ। জানা গেছে, ঈদ কিম্বা ঈদ পরবর্তী কোনও সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)