• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, পলাতক মূল আসামি গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ডেকে বন্ধুদের নিয়ে এক নারীকে গণধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে ধুনট উপজেলার নাংলু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির নাম লিমন সাকিদার। তিনি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর উত্তরপাড়া এলাকার শাহাদুল সাকিদারের ছেলে। বুধবার সকালে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা। 

র‍্যাবের এই কর্মকর্তা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক নারীর সাথে মোবাইল ফোনে লিমনের সাথে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২১ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে সারিয়াকান্দির কুতুবপুর বাজারে ডেকে নেয় লিমন। পরে লিমন তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক ফসলের জমিতে জোরপূর্বক নিয়ে যায়। এসময় লিমনের সাথে আরও তিন- চারজন যোগ দেয়। এক পর্যায়ে সেখানে তাঁরা ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এ ঘটনার পরের দিন ওই নারী সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর থেকেই পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। 

তিনি আরও জানান, আসামি লিমন গ্রেপ্তার এড়াতে ও মামলার থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে গণধর্ষণ মামলার মূল আসামি লিমনকে গ্রেপ্তার করা হয়। লিমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo