• বিনোদন

বাবার খুনসুটি ভালোভাবে নেয়নি ছোট আব্রাম!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: সন্তানদের প্রতি বরাবরই যত্নশীল বলিউড সুপারস্টার শাহরুখ খান। অবসরের পুরোটা তাদের দেওয়ার চেষ্টা করেন। বারবার বলেন, সন্তানদের লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। আর পাঁচটি পরিবারে যেভাবে সন্তানরা বড় হয়, সেভাবেই বড় করার চেষ্টা করেছেন। 

এবার ছোট পুত্র আব্রামের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ল শাহরুখের। সেখানে দেখা গেল বাবাকে কষে ধমকে দিচ্ছে ছোট আব্রাম। 

বাবার সঙ্গে আঠার মতো লেগে থাকতে দেখা যায় আব্রামকে। বাড়ির ছাদে কিং খান যখন ভক্তদের দেখা দেন তখনও আব্রাম থাকে আবার স্টেডিয়ামে বসে যখন নিজের দলের খেলা উপভোগ করেন তখনও পাশে থাকে ছোট পুত্র। বাবাকে আব্রামের চোখ রাঙানির ঘটনা গ্যালারীতেই ঘটেছে। 

আইপিএলের প্রতিটি ম্যাচেই ইডেনে দেখা গেছে শাহরুখকে। পাশেই থাকে আব্রাম। রোজই ম্যাচ শেষে পুত্রের সঙ্গে রসিকতায় মাতেন কিং খান। তবে সোমবার (২৯ এপ্রিল) বাবার খুনসুটি ভালোভাবে নেয়নি সে। চোখ বড় করে আঙুল উঁচিয়ে কী সব বলতে থাকে সে।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, মন দিয়ে কেকেআরের খেলা দেখছিল আব্রাম। আর তখনই ছেলের সঙ্গে রসিকতা করতে ব্যস্ত শাহরুখ। ব্য়াপারটা মোটেই ভালোভাবে নেয়নি আব্রাম। আর তাই তো রীতিমতো বড় বড় চোখ করে বাবাকে ধমক দিল ‘ছোটে বাদশা’!

এদিন সাত উইকেটে দাপুটে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের বল গড়ানোর আগে থেকেই শহর কলকাতায় উপস্থিত শাহরুখ। ইডেনে পুত্র আব্রামকে সঙ্গে নিয়ে ক্রিকেটে মেতে উঠেছিলেন। সেইসঙ্গে নিজের সিগনেচার পোজেও ধরা দেন শাহরুখ।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo