• খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ মঙ্গলবার জস বাটলারকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি)। দলে ফিরেছেন আঙ্গুলের চোট নিয়ে প্রায় দুই বছর লড়াই করা পেসার জফরা আর্চার। গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পেসার ক্রিস জর্ডানও দলে ফিরেছেন। 

বিশ্বকাপের আগে আগামী ২২ মে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজের আগেই আইপিএলে খেলতে থাকা ইংলিশ ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন বার্বাডোজে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী (সহ-অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড ও রিস টপলি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo