• খেলাধুলা

লালমনিরহাটে ফুটবল টীমকে সংবর্ধনা প্রদান

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাট জেলা ফুটবল টীমকে সংবর্ধনা প্রদান করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।রোববার দুপুরে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করেন।এর আগে বাদ্য যন্ত্র সহ খোলা জীপে দলটি লালমনিরহাট শহর প্রদক্ষিন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের এ সংবর্ধনা প্রদান করে।শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:)আজিজুল হক বীর প্রতীক। এ সময় জেলা প্রশাসক খেলাধুলা চালিয়ে যাওয়ার আহবান করেন।জেলা প্রশাসন সহযোগিতা করবে।পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে বলেন।তাহলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য অর্জন করবে।

গত ২০এপ্রিল জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় দলটি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo