ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি এনামুল হক (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। এনামুল চরবামন গ্রামের খলিলুর রহমানের পুত্র। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের চরবামন গ্রামের মাদক কারবারি এনামুল হকের বসতবাড়ি থেকে ২০ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের ৪ টি মাদক মামলা রয়েছে।
শনিবার দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)