প্রতীকী ছবি
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে গাঁজাসহ ৪ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শেখ জয়নাল আবেদীনের ছেলে রাজিব হোসেন (৩০), একই গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে মানিক সিকদার (৪০), আশু খানের ছেলে সাইদুল (৩৬) এবং মৃত সামসুজ্জামান চোকদারের ছেলে মিজান চোকদার (৫০)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে দোহারের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, আটককৃত আসামীদেরকে মাদক মামলায় বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)