• বিনোদন

এবার মীরার সঙ্গে ডেটে গিয়ে মেজাজ হারালেন শহীদ!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ পাপারাজ্জিদের ওপর চিৎকার করা নিয়ে তারকাদের কম কটাক্ষের মুখে পড়তে হয় না। এবার বলিউড অভিনেতা শহিদ কাপুর মেজাজ হারালেন পাপারাজ্জিদের ওপর।

তাই তো নেটপাড়া দিল তাকে ‘বাস্তবের কবীর সিং’ তকমা। সোমবার স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন শহিদ কাপুর। আর তার পরই অভিনেতাকে পড়তে হয় বেশ অপ্রীতিকর অবস্থাতে। রেস্তোরাঁ থেকে বের হতেই এই দম্পতিকে ছেঁকে ধরে একদল পাপারাজ্জি। আর তাতেই মেজাজ হারালেন 'কবীর সিং'খ্যাত এই তারকা।

সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের দেখে মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। বেশ জোরে চিৎকার করে বলেন, ‘আপনারা একটু ভদ্র হবেন প্লিজ? দয়া করে বন্ধ করুন।’ আর তাতেই কটাক্ষের মুখে পড়েন।

একজন লিখেছেন, ‘জয়া বচ্চনের রোগ লেগেছে’। অপরজন লিখেছেন, ‘অভিনেতারা ভুলে যায়, এই পাপারাজ্জিদের কারণেই তারা মানুষের সামনে পৌঁছান। সিনেমা মুক্তির আগে এদেরকে বাবা-সোনা করে, আর সিনেমার মুক্তির পর ভোল পাল্টে যায়।’ আরও একজন লিখলেন, ‘কদিনের মধ্যেই শহিদ কাপুর বাস্তবেও কবীর সিং-এর মতো হয়ে যাবে’।

এদিন ডিনার ডেটের জন্য কালো টি-শার্ট আর জিন্স পরে এসেছিলেন শহীদ কাপুর। অপরদিকে মীরার পরনেও ছিল একই রংয়ের পোশাক। তবে কটাক্ষের মুখে পড়ে দুজনের কেউই মুখ খোলেননি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo