• খেলাধুলা

আইপিএলের মতো রান হবে না বিশ্বকাপে: ডেভিড ওয়ার্নার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ উইকেটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের বন্যা বইছে। রেকর্ড গড়ে নিজেদের রেকর্ডই ভেঙেছে সানরাইজার্স হায়দরাবাদ। বাকিরাও পাচ্ছে রান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন হবে কিনা? এই প্রশ্নে ওয়ার্নার জানান ভিন্নকথা। উইকেটের পার্থক্য বুঝালেন তিনি।

আগামী জুন মাসে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। দেশগুলোর মাঠ আইপিএলের মতো হবে না বলে মনে করেন ওয়ার্নার। তিনি জানান, মন্থর হবে বিশ্বকাপের উইকেট।  

অজি ওপেনার বলেন, ‘মন্থর ও টার্নিং থাকবে (উইকেট)। উইকেট নিচু বাউন্সের ও মন্থর হবে। আমরা যখন ২০১০ সালে বিশ্বকাপ খেললাম, তখনো উইকেট বড় রানের ছিল না। বিশ্বকাপে ভালো করতে অ্যাঙ্কর করা ব্যাটারের দরকার। যেমন মাইক হাসি আমাদের জন্য এই কাজটা করে দিয়েছিল।

আইপিএলে বড় রান হওয়ার পেছনে উইকেটের সঙ্গে বাউন্ডারির ভূমিকাও দেখছেন এই বাঁহাতি ওপেনার। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখানে উইকেট খুব ভালো, ফ্ল্যাট, ভীষণ শক্ত ও বড় রানের। আর আপনি যখন ছোট বাউন্ডারি দেখবেন, অনেক বড় রানের ম্যাচ হবে।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo