ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যরা নিখোঁজ রয়েছেন। বুধবার এ নৌকা ডুবির ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ অভিবাসনপ্রত্যাশী লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকা ডুবে মারা গেছেন।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে ইথিওপিয়ায় যাচ্ছিলেন ৭৭ অভিবাসনপ্রত্যাশী।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, মৎস্যজীবীরা অধিবাসী বহনকারী ওই নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে উপকূলরক্ষীদের জানান। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর তাদের জিবুতির উপকূলে গডোরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস ইইয়াহ বলেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)