• খেলাধুলা

মোস্তাফিজ চলে গেলে আমরা দুঃখ পাব: মাইক হাসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ বলা হয়ে থাকে আইপিএলকে। যেখানে খেলতে গিয়ে লোভনীয় পারিশ্রমিকের পাশাপাশি বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিংরুমের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে। 

আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। এবারের আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়াচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ।  

আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলের মাঝ পথেই মোস্তাফিজকে দেশে ফিরতে হবে।

মোস্তাফিজ প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন, ‘মোস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ, যেটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে বোলারদের মধ্যে। যখন সে চলে যাবে আমরা খব দুঃখ পাব। কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে একাদশে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত।’   

মোস্তাফিজকে ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মোস্তাফিজরা। 

এবারের আইপিএলে ছয় ম্যাচে মাঠে নেমেছেন মোস্তাফিজ। ২০.৫৪ গড় আর ৯.৪১ ইকোনমিতে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের এই তারকা পেসার। 

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo