• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জাপানে সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) দুটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেকিকপ্টারে থাকা আটজন ক্রু সদস্যের একজন নিহত হয়েছেন। বাকি সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। 

শনিবার প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। 

মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল ওই দুই এসএসইচ-৬০ টহল হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে এবং কিয়োডো জানিয়েছে, নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তাদের প্রতিবেদন অনুসারে, উভয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিহারা মিনোরু রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্ভবত দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে, জাপানে মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দিয়েছেন।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo