• অপরাধ ও দুর্নীতি

গোপালপুরে দারোগার মাথা ফাটিয়েছে সন্ত্রাসীরা; গ্রেফতার ১৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ ট্রিপল নাইনে ফোন পেয়ে জোর করে ধান কাটা বন্ধে উদ্যোগ নেয়ায় সন্ত্রাসীরা গোপালপুর থানার দারোগা সাইফুল ইসলামসহ চারজনের মাথা ফাটিয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডল একদল সন্ত্রাসী নিয়ে একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটা শুরু করে। সানু মিয়া ট্রিপল নাইনে ফোন দিলে গোপালপুর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ দেখে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তারা রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। কনষ্টেবল শফিকুল ইসলামসহ সানু মিয়ার দুই আত্মীয় আহত হয়। আহতরা সবাই গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোপালপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা জানান, সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছ।

গোপালপুর থানার ওসি ইমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo