ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসা–সংক্রান্ত নতুন আইন জারি করেছে সৌদি আরব।
এ আইন অনুযায়ী, ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে তিন মাস। এত দিন ওমরাহ ভিসা থাকা ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের দিন থেকে ভিসার মেয়াদ গণনা শুরু হতো। সে সময়ও ভিসার মেয়াদ তিন মাসই ছিল।
আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় নতুন এ আইন জারি করে।
রোববার সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ওমরাহ ভিসায় কেউ সৌদি আরবে গেলে শুধু ওমরাহ পালন ও অন্যান্য ধর্মীয় আচার পালন করা যাবে। ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজ অথবা চাকরি করা যাবে না।
নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...
নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...
নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

মন্তব্য (০)