• খেলাধুলা

কোনো দোষ খুঁজে না পাওয়ায় স্বামীকে তালাক!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ছিলেন কাকা। ব্রাজিলের এই আক্রমণাত্মক মিডফিল্ডার তার গতি, ড্রিবলিং ক্ষমতা এবং গোল করার দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কাকা। খেলেছেন ২০০৬ সালের ফিফা বিশ্বকাপেও। 

২০০৫ সালে সাও পাওলোতে ছোটবেলার বন্ধু ক্যারোলিন সেলিকোকে বিয়ে করেছিলেন কাকা। ব্যক্তিগত জীবনে ছোটবেলার বন্ধুকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছিলেন কাকা। তার জীবনের সবকিছুই পারফেক্ট ছিল।

কিন্তু এই পারফেকশনের জন্যই নাকি ধীরে ধীরে প্রথম স্ত্রীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। আর তারপর বিবাহবিচ্ছেদ। ১০ বছর একসঙ্গে সংসার করার পর তারা বিচ্ছেদ ঘোষণা করেন।

২০১৫ সালে সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন কাকা ও ক্যারোলিন সেলিকো। সম্প্রতি বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন সেলিকো।

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে সেলিকো জানান, ‘কাকা কখনই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, তিনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন। তিনি আমাকে একটি চমৎকার পরিবার দিয়েছেন। কিন্তু আমি খুশি ছিলাম না, কিছু অনুপস্থিত ছিল। সমস্যাটি ছিল, তিনি আমার জন্য খুব নিখুঁত ছিলেন।’

কাকা ও সেলিকো দুই জনেই ফের নতুন মানুষের সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন। ২০১৯ সালে কাকা ব্রাজিলিয়ান মডেল ক্যারোলিনা ডায়াসের সঙ্গে এনগেডমেন্টের ঘোষণা করেন। অন্যদিকে ক্যারোলিন ২০২১ সালে এডুয়ার্ডো স্কারপা জুলিয়াওকে বিয়ে করেন।

কাকা তার কেরিয়ারে এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবের হয়ে খেলেছেন। ২০০২ সালে বিশ্বকাপ জয়ী দলের জন্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৬ ফিফা বিশ্বকাপেও খেলেছিলেন। ২০১৭ সালে অবসর নেন। 

 

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo