• বিনোদন

এবার অন্য কারণে আলোচনায় পূজা হেগড়ে!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ  হিন্দি সিনেমায় খুব একটা সুবিধা করতে না পারলেও একের পর এক হিট সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন পূজা হেগড়ে। ‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’–এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন এই দক্ষিণী অভিনেত্রী।

তবে এবার অন্য কারণে আলোচনায় এসেছেন পূজা। আর তা হলো মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনে, যার বর্তমানমূল্য  ৪৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা!

এনডিটিভির প্রতিবেদন বলছে, পূজার নতুন এই বাড়ি মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায়। সেখানে থাকেন সালমান খানের মতো সুপারস্টাররা। পূজার বাড়িটি আরব সাগরের তীরে চার হাজার বর্গফুট জায়গায় নির্মিত। শিগগিরই এই নতুন বাড়িতে উঠবেন নায়িকা।

পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। সেজন্য এটা কিনেছেন পূজা। এ ছাড়া বাড়ির ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ।  

বর্তমানে ‘দেবা’ নামের একটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পূজা। রোশান অ্যান্ড্রুস নির্মিত সিনেমাটিতে পূজার বিপরীতে আছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo