• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজাসহ পারভিন বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের চোরখালি এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার পারভীন বেগম কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত মফিজ আলীর মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নড়াগাতি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস ও সঙ্গীয় নারী ফোর্সের সহোযোগিতায় কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পারভিন বেগম নামে ওই নারীকে গ্রেফতার করেন। এসময় ওই নারীর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

ওসি মো.মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে ওই নারীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo