• বিনোদন

ভক্তদের সুখবর দিলেন সালমান খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন প্রতিবেদক : ঈদে ভক্তদের কোনো না কোনো উপহার দিয়ে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা।

তবে এবার ঈদে সিনেমা উপহার দিতে পারেননি ভাইজান।  তবে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তিনি। তাহলো এ বছর ঈদে কিছু না দিতে পারলেও আগামী বছরের ঈদে  অ্যাকশন-থ্রিলারে ভরপুর সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সল্লু ভাই।  

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সালমান খান জানান, তার নতুন চলচ্চিত্র ‘সিকান্দার’ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। যা আগামী বছরের ঈদে মুক্তি পাবে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোস একসঙ্গে আনতে চলেছেন ‘সিকান্দার’।

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে সালমান লিখেছেন, এই ঈদে ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এবং ‘ময়দান’ দেখুন। পরের ঈদে এসে ‘সিকান্দার দেখবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ’

এদিকে আগামী ঈদ উপলক্ষে সালমান খানের পরবর্তী সিনেমার নাম প্রকাশ্যে আসামাত্র ভক্তদের উত্তেজনা এখন দ্বিগুণ।

কারণ সিনেমাটিতে একসঙ্গে আসতে চলেছেন সালমান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোস - তিন হিট নাম।  

এর আগে সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা জুটি ‘জুড়োয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘কিক’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে পরিচারক এ আর মুরুগাদোস আমির খানের ‘গজিনি’র মতো সিনেমা তৈরি করেছেন।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’ সিনেমায়। এতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসতে চলেছে, সে সিনেমা ঘিরে ভক্তদের উন্মাদনা দারুণ তুঙ্গে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo