• খেলাধুলা

এবার ইউরোপা লিগে বড় ধাক্কা খেল লিভারপুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকার সুযোগ হাতছাড়ার পর এবার ইউরোপা লিগেও বড় ধরনের ধাক্কা খেল লিভারপুল। আতালানান্তার বিপক্ষে বড় হারে আসর থেকে ছিটকে যাওয়া পথে ইয়ুর্গেন ক্লপের দল। ঘরের মাঠে তারা ৩৩ ম্যাচ পর হারের মুখ দেখতে হয়েছে।  

অ্যানফিল্ডে গতকাল রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ ব্যবধানে লিভারপুলকে হারায় আতালান্তা। ইতালিয়ান ক্লাবটির হয়ে জোড়া গোল করেন জিয়ানলুকা স্কামাকা। বাকি গোলটি করেন মারিও পাসালিচ।

ঘরের মাঠে ছয় পরিবর্তন নিয়ে খেলতে নামে লিভারপুল। ভালো শুরুর পর ছন্দহীন খেলা উপহার দেয় তারা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আতালান্তা। যার ফলশ্রুতিতে ৩৮তম মিনিটে এগিয়ে যায় ক্লাবটি। জাপাকস্তার ক্রস থেকে জাল খুঁজে নেন স্কামাকা।  

বিরতির পর একাদশে পরিবর্তন এনে সালাহ, সোবোসলাইদের মাঠে নামান ক্লপ। তবে এতে লাভ হয়নি। উল্টো ৬০তম মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। জাপাকস্তা থেকে পাওয়া বল টেনে নিয়ে বক্সে স্কামাকে খুঁজে নেন দি কেতেলারে। প্রথম শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইতালিয়ান ফরোয়ার্ড।  

৮০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন পাসালিচ। সোবোসলাইয়ের ভুল পাসে বল পেয়ে যান প্রতিপক্ষ ফুটবলার। তার দেওয়া পাস থেকে বল টেনে নিয়ে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।  

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo