• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বৃহস্পতিবার থেকে বাড়িয়েছে ইসরাইল। সেখানকার পরিস্থিতি এখন ভয়ংকর এবং বিশৃঙ্খল বলে জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইল বৃহস্পতিবার গাজা সিটির আহলি আরব হাসপাতালে কাছে হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা হয়েছে। সেখানকার হামলায় অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

হামলার তীব্রতা বাড়ছে এমন কথা জানিয়ে ওই ক্যাম্পের বাসিন্দারা জানান, হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা।

আরেক শরণার্থী ক্যাম্প নুসেরাতের কাছাকাছিও ব্যাপক লড়াই চলছে।

রাফাহ থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, ইসরাইলি সেনারা কামান দিয়ে হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করছে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo