ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ১১টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর-যতিন্দ্র নারায়ন গ্রামে। পুলিশ ঘাতক ছেলে সাজেদুলকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিবর রহমার ছেলে নিহত আকবর আলী(৫৮) ছেলে সাজেদুল ইসলাম সারা রাত ভুট্টাক্ষেতে পানি (সেচ) দেওয়া শেষে শনিবার সকাল ১০টার দিকে বাড়ীতে ভাত খাওয়ার জন্য আসলে বাবা আকবর আলী তাকে ভাত খেয়ে আবারও ভূট্টা ক্ষেতে পানি দিতে বলেন।
সাজেদুল রান্না ঘরে যেয়ে দেখে তার জন্য কোন ভাত খাওয়ার ব্যবস্থা নেই। পরে তিনি ক্ষিপ্ত হয়ে মা সাহেরা বানুকে ছুরিকাঘাত করে। বাবা আকবর আলী স্ত্রীকে তার হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাকেও এলোপাতারী ছুরিকাঘাত করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১টার দিকে মৃত্যু কোলে ঢলে পরেন।
নিহত আকবর আলী শিমুলবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃঞ্চ দেবনাথ জানান, নিহতের বাড়ীর পশ্চিম পাশের ভুট্টাক্ষেত থেকে ঘাতক সাজেদুলকে আটক করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)