• বিনোদন

বিসিআরএ -এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) –এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। [৩] বৃহস্পতিবার ৪ এপ্রিল ঢাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় বিসিআরএ-এর আয়োজনে দোয়া ও এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক মারা গেছেন তাদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিসিআরএ-এর সভাপতি সাংবাদিক ও আমাদের নতুন সময় এর সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের মাঝে কয়েকজন বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক মুফদি আহমেদ, কিংবদন্তী নায়িকা অন্জনা রহমান, অন্তর শো বিজের কর্ণধার স্বপন চৌধুরী, নায়ক সুব্রত, টেলিপ্যাব এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক গাজী মাহবুব, নায়িকা পলি, নায়িকা শাহনূর, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক শপথ চৌধুরী প্রমুখ।

পরবর্তীতে মরহুমদের জন্য দোয়ার পর ইফতারে অংশগ্রহণ করেন সকলে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেক সিনেমা হল মালিক সমিতির সাধারন সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাধারন সম্পাদক মো: ইকবাল, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ইব্রাহিম খলিল খোকন, সিনিয়র সাংবাদিক এ এফ এম লুৎফর রহমান, সাংবাদিক সুমন পারভেজ,আব্দুল্লাহ জেয়াদ, দেশ নিউজ ২৪ এর প্রকাশক রোকেয়া চৌধুরী, ফখরুল আলম সোহাগ,অভিনেতা জ্যাকী আলমগীর,নৃত্য পরিচালক ইউসুফ খান, স্বপ্নের মাকেটিং হেড কামরুজ্জামান মিলু, চিত্রনায়ক কায়েস আরজু,নায়ক সনি রহমান, সাংবাদিক রাহাত সাইফুল, রুহুল আমিন ভুইয়া, আসিফ আলম, রোমন রয়, হাফিজ রহমান, রিফাত কবীর, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না, কণ্ঠশিল্পী সুমি, তানিশা খান, অভিনেত্রী শ্যামলী, সাগর সিদ্দিকী প্রমুখ।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo