ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অবৈধ সিল বানানোর প্রস্তুতিকালে আব্দুর রশিদ(৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে উলিপুর পৌরশহরের ভাঙ্গা মার্কেটের ভিতর অবৈধ সিল বানানোর প্রস্তুতিকালে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, আটক আব্দুর রশিদ একেক সময় একেক নাম ঠিকানা প্রকাশ করায় সন্দেহ হয়। সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তাকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার(৩ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)