ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ফেন্সিডিলসহ মইনুল হক(৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুক্তারুল আলম। এর আগে রাতে দুন্দীবাড়ি হইতে চাওড়াডাঙ্গী যাওয়ার রাস্তার চকচকার দোলা ছোট সাইপোন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মইনূল হক ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়ার মৃত্যু ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুন্দীবাড়ি হইতে চাওড়াডাঙ্গী গামী পাকা রাস্তায় চকচকার দোলা ছোট সাইপোন নামক জায়গা থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)