• খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয়ও দিনেও সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের মত দ্বিতীয়ও দিনেও সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। প্রথম দিন একাধিক ক্যাচ ফেলে লংকান ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দিন শেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

আজ পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করলো বাংলাদেশ।

সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাচ্ছেন শ্রীলংকান ব্যাটাররা। প্রথম দিন শেষে তিন হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে লংকানরা। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রেখেছে চান্দিমাল-ধনঞ্জয়ারা। দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন এই দুই ব্যাটার।

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে লঙ্কানরা। দুই ওপেনার মাদুশকা ও করুনারত্নের জুটিতে আসে ৯৬ রান। রান আউট হয়ে মাদুশকা ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন করুনারত্নে। এই দুই ব্যাটারের ব্যাটে দেড়শ পেরিয়ে ছুটছে সফরকারীরা।

এর আগে দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

১০২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও চান্দিমাল।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo