• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহের ভালুকায় অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান'র নির্দেশে ২৮ মার্চ ২০২৪ তারিখ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন উক্ত থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ডে অবস্থানকালে  দুপুর ২.৫০ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ০৬নং ওর্য়াড, হাজিরভিটা এলাকায় কতিপয় ব্যক্তি মোবাইলের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে।

আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জনৈক কামরুল ইসলামের বাড়ি সংলগ্ন আসামীর নিজের মুদির দোকানে উপস্থিত হয়ে আসামী মোঃ আবু রায়হান(২৫), পিতা- মোঃ কামরুজ্জামান, মাতা- হামিাদা খাতুন, সাং- কাজির ভিটা, পৌরসভা ০৬নং ওয়ার্ড, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ‘কে গ্রেফতার করে  দোকান তল্লাশি করে সর্বমোট ০৩ (টি) অ্যান্ড্রয়েট মোবাইল ফোন (সচল) এবং ০১ (এক) টি ল্যাপটপ জব্দ করে।  আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে।   

আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল এ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলে এবং অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে এলাকায় খেলা পরিচালনা করে আসছে। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-২৮/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo