ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দূপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিপিএম (বার) তার হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৩ সালে তিনি আড়াইহাজার থানায় যোগদান করেন। অল্প দিনেই তিনি আড়াইহাজারবাসীর আস্থা অর্জন করতে পেরেছেন। বিশেষ করে ডাকাত দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়েছেন। আড়াইহাজারের সাধারণ মানুষের দৃষ্টিতে ওসি আহসানউল্লাহ খুব দক্ষ কর্মকর্তা।
তিনি সুচারুভাবে দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তিনি যোগদান করার পর থেকেই ডাকাতি কমে যাওয়া একাধিক ডাকাতির ঘটনায় রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়েছেন। তাছাড়াও ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)