• প্রশাসন

জামালপুরে পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় অফিস কক্ষে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম। 

বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্ট কর্তৃক এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় ২০২২ সালে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় পুলিশ সুপার কামরুজ্জামান কৃতি শিক্ষার্থীদের এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের জামালপুর জেলা পুলিশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সেই সাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। মেধাবৃত্তি প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo