• বিনোদন

ঢাকায় আসছেন জনিপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: উপমহাদেশের জনিপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় আসছেন। সামাজিক মাধ্যমে এ খবর গায়ক নিজেই দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ১২ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, নিজের ছবি যুক্ত করে ছবির ওপরে লেখা, ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।

ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। আতিফ পাকিস্তানের গায়ক হলেও উপমহাদেশে তার পরিচিতি বলিউডের মাধ্যমে। বি-টাউনে তার বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হলে উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৫ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত অসংখ্য হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন আতিফ। আতিফের বলিউড যাত্রা থেমে গিয়েছিল নিষিদ্ধাদেশের মাধ্যমে।

এদিকে গত মাসে ফের বলিউডের জন্য একটি গানে কণ্ঠ দেন তিনি। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য গানটি। তবে এ খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু করে দেশটির সাম্প্রদায়িক গোষ্ঠী । এরমধ্যে অন্যতম ছিল রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo