• বিনোদন

এবার নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার মন্ত্র জানালেন অক্ষয় কুমার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: সিনেমা ব্যবসা সফল হোক বা না হোক, বলিউড তারকা অক্ষয় কুমারের ক্যারিয়ার থমকে যায়নি কোনোকালেই। বলিউডের অন্য তারকাদের তুলনায় তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা অনেক বেশি। এবার নিজের ক্যারিয়ার নিয়ে বিশেষ অভিজ্ঞতা অক্ষয় শেয়ার করেছেন।

মঙ্গলবার মুম্বাইয়ে অক্ষয়ের নতুন সিনেমা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। অক্ষয় ছাড়াও সিনেমার অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ।

সাম্প্রতিক অতীতে অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’র মতো সিনেমাগুলো বক্স অফিসে আলোর মুখ দেখেনি। একমাত্র ‘ওএমজি-২’ সিনেমাটি ভালো ব্যবসা করেছিল।

অক্ষয় বলেন, ‘আমি যে সব সিনেমা করেছি, সেখানে কখনো সফল হয়েছি, কখনো হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। ক্যারিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি সিনেমা ফ্লপ করে।’ ব্যর্থ হওয়ার পরেও অক্ষয় কিন্তু থেমে থাকেননি।

অভিনেতা বলেন, ‘কিন্তু আমি তারপরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও সেটাই করব। এ সিনেমা (‘বড়ে মিঞা ছোটে মিঞা’) আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছি। আশা করছি, এ সিনেমা আমাদের প্রত্যেকের জন্যই সৌভাগ্য এনে দেবে।’

সাফল্যের সন্ধানে কীভাবে সিনেমা নির্বাচন করেন, সে প্রসঙ্গেও আলোকপাত করেছেন অক্ষয়।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo