ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযান চালিয়ে ১২টি মামলার আসামী তরিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার (২৭ মার্চ) বুধবার ভোর রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এস আই ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা এলাকা হতে তরিকুল ইসলাম কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম এনআই অ্যাক্টের ৪ মামলায় ২৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২২ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত এবং এনআই অ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টিসহ মোট ১২টি মামলার গ্রেফতারি পরোওনাভুক্ত আসামী।
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইউনিটের ইনচার্জ মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন,১২টি মামলার আসামী তরিকুল ইসলাম কে জেল হাজতে পাঠানো হয়েছে ।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)