• তথ্য ও প্রযুক্তি

আজ থেকে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবে টেলিটক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ অবশেষে বেসরকারি অপারেটর বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পাচ্ছেন সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহকরা। কোনো এলাকায় নিজেদের নেটওয়ার্ক না থাকলেও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

নেটওয়ার্ক ভাগাভাগির এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘ন্যাশনাল রোমিং’ সেবা। আজ মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করবেন। তবে, এটি চালু হলেও আপাতত বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন টেলিটক গ্রাহকরা। শুরুতে টেলিটকের দুই হাজার গ্রাহক এই সেবা নিতে পারবেন। ধীরে ধীরে এর পরিধি বাড়বে। পরবর্তীতে টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করবে বাংলালিংক। 

সংশ্লিষ্টরা বলছেন, সেবার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে আন্তঃঅপারেটর নেটওয়ার্ক শেয়ারের কথা বলা হচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আরও আগেই এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগে টেলিটকের লাভ বেশি। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবস্থাপনা দুর্বল। আর বাংলালিংকের সারাদেশে সাড়ে ১৪ হাজার টাওয়ারের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ফলে টেলিটক গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন; সঙ্গে অপারেটরটি তাদের গ্রাহকদের সেবা দিতে পারবে।

বর্তমানে বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ৩৪ লাখ ৪০ হাজার এবং টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৮০ হাজার। রবি আর টেলিটকের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের একটি প্রস্তাব বিটিআরসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

মন্তব্য (০)





image

‎বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ব্যবহারকারীরা বিপা...

১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

  • company_logo