ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেন সাকিব আল হাসান। ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও।
সাকিবকে জায়গায় করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই এবার জায়গা হারালেন।
তাছাড়া সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। তিনি গত টেস্টে না খেললেও চট্টগ্রাম টেস্টের আগে চোটে পড়েছেন। গোড়ালির চোটের কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন এই পেসার।
আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)