ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭ গ্রাম হেরোইনসহ সোহেল রানা(২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল রানা পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে।
জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা গ্রামে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেল রানাকে নিজ বসতবাড়ি থেকে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
সোমবার(২৫ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)