• অপরাধ ও দুর্নীতি

ইসলামপুরে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর থানা-পুলিশ একইদিন সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। 

রবিবার (২৪ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত ওইসব আসামিকে জামালপুর জেলা জজ ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। আগের দিন শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিরা হলো, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে জাকারিয়া (২৫), খদিয়ারচর উত্তরপাড়া গ্রামে মৃত নেন্না প্রমানিকের ছেলে হাবিবুর রহমান (৩৫), কুমিরদহ গ্রামের মৃত জানিক রবিদাসের ছেলে শ্রী বিসুনাথ রবিদাস (৪০), ইসলামপুর সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ শিবলাল রবিদাসের ছেলে শ্রী রঞ্জিত বাবু (২৫), গাওকুড়া ঋষিপাড়া গ্রামের মৃত ঠান্ডা ঋষির ছেলে শ্রী সন্তোষ ঋষি (২৮)।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে  জাকারিয়ার যৌতুক আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬ মাস সশ্রম কারাদণ্ড হয়েছে শ্রী বিসুনাথ রবিদাস, শ্রী রঞ্জিত বাবু, শ্রী সন্তোষ ঋষি এবং হাবিবুর রহমানের।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'সম্প্রতি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জামালপুর জেলা জজ ও দাযরা আদালতের সংশ্লিষ্ট বিচারক সাজা ঘোষণা করেন। আমরা গ্রেপ্তারি পরোয়ানামূল তাদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।'

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo