• বিনোদন

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সিনেমা ‘দ্য ক্রু

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা ‘দ্য ক্রু’। টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন তিন প্রজন্মের নায়িকা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সিনেমা ‘দ্য ক্রু’। প্রথমবারের মতো সিনেমাটি আমদানি করছে স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘দ্য ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে ২৯ মার্চ একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা সিনেমা আমদানি করে মুক্তি দেব স্টার সিনেপ্লেক্সে। ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের আগে সিনেমাটি চালাব।

বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা ‘দ্য ক্রু’। টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন তিন প্রজন্মের নায়িকা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই সিনেমায় বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন তিন অভিনেত্রী।

রিয়া কাপুর প্রযোজিত এ সিনেমায় বর্তমান সময়ের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকে তুলে ধরা হয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা। ট্রেইলার মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo