• তথ্য ও প্রযুক্তি

ফেসবুক থেকে আয় করার কয়েকটি উপায়

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে ফেসবুক শুধু ছবি, ভিডিও বা মনের অবস্থা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম না। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক থেকে এখন আয় করা যায় লাখ লাখ টাকা। এখানে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি মানুষ লগইন করছেন।

ঘরে বসে ফেসবুক স্ক্রোল করেই আপনি আয় করতে পারবেন। জেনে নিন ফেসবুক থেকে আয় করার কয়েকটি উপায়-

১. ব্র্যান্ড কোলাবরেশন
ফেসবুক থেকে টাকা আয় করার একটি ভালো উপায় হলো ফেসবুকের অফিসিয়াল ব্র্যান্ড কোলাবরেশন প্রোগ্রামে যোগ দেওয়া। তবে অফিসিয়াল পার্টনারশিপ প্রোগ্রামের জন্য যোগ্য হতে আপনার ফেসবুক পেজে কমপক্ষে এক হাজার ফলোয়ার লাগবে।

২. কনটেন্ট নির্মাণ
আপনি যদি একজন কনটেন্ট নির্মাতা হন, তাহলে আপনি একাধিক উপায় ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। কোনো ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করা এবং তাদের জিনিসে প্রচার আপনার কনটেন্টের মাধ্যমে করলে আপনি ভালো টাকা আয় করতে পারবেন।

৩. ফেসবুক ইভেন্ট
ফেসবুকের একটি বিশেষ অপশন রয়েছে, যাকে ইভেন্ট বলা হয়। তার মাধ্যমেও আপনি টাকা আয় করতে পারেন। আপনি ফেসবুক লাইভেও একটি ইভেন্ট হোস্ট করতে পারেন।

৪. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো হন, তাহলে অনলাইন ব্র্যান্ডগুলো আপনাকে একজন ফ্রিল্যান্সার বা কর্মচারী হিসেবে নিয়োগ করতে ইচ্ছুক হতে পারেন। সেখান থেকেও অনেক উপার্জনের সুযোগ থাকে।

মন্তব্য (০)





image

‎বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ব্যবহারকারীরা বিপা...

১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

  • company_logo