• প্রশাসন

ফেনীতে ১২০ টাকা ফিতে পুলিশে চাকরি!

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে ১২০ টাকা ফিতে পুলিশে চাকরি পেয়েছে ৩৬ জন। শনিবার (২৩ মার্চ) জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাকরি নয়, সেবা’-এই শ্লোগানে ফেনীর নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. জাকির হাসান ফেনী পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাৎক্ষণিক তারা শুধুমাত্র সরকারি ফি ১২০ টাকায় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় আইজিপি ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

 

প্রসঙ্গত, PET (Physical Examination Test) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩৪৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, লিখিত পরীক্ষায় ১০০ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন এবং তন্মধ্যে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করে ফেনী জেলা টিআরসি নিয়োগ বো।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য মো. সোহেল রানা,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লক্ষীপুর জেলা, তফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি সার্কেল, খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo