• লিড নিউজ
  • বিনোদন

অতীতের দিকে ফিরে তাকাতে চাইছেন না সামান্থা

  • Lead News
  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর দাম্পত্য ছিল চার বছরের। তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা। কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুই পক্ষই। 

বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে অসুস্থ ছিলেন প্রায় দুই বছর। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী। এর মাঝেই সম্প্রতি মুম্বাইয়ে অ্যামাজন প্রাইমের অনুষ্ঠানে দেখা হয় দুজনের। অবশ্য একে অপরকে এড়িয়ে যান তারা। যদিও গত দুবছরে বিভিন্ন সময় তাদের ফের এক হওয়ার গুঞ্জন শোনা গেছে। 

তবে এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সামান্থা। অতীতের দিকে নাকি ফিরে তাকাতেই চাইছেন না তিনি।

সামান্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেত্রী তার অতীতের দিকে নাকি ঘুরে তাকাতে চান না। শুধু তা-ই নয়, নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কোনো কথা বলতে চান না তিনি। কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবনাচিন্তা নেই তার। এবং নাগার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের আর কোনো সম্ভাবনা নেই। 

খুব শিগগির বরুণ ধাওয়ানের বিপরীতে তার সিরিজ় ‘হানি বানি’ মুক্তি পেতে চলেছে। আপাতত তা নিয়েই ব্যস্ত সামান্থা।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo