• লিড নিউজ
  • খেলাধুলা

খালেদের তোপের মুখে পাঁচ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলংকার বিপক্ষে বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। এর পর একে একে ফেরালেন প্রতিপক্ষের আরও তিন ব্যাটারকে। 

টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৫৭ রানের পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলংকা।

রিপোর্ট লেখা পর্যন্ত লাংকানদের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান। তার মধ্যে খালেদ আহমেদ পেয়েছেন ৪ উইকেট। সিলেটের উইকেটে শুরু থেকেই রীতিমত আগুনঝরা বোলিং করেছেন তিনি। 

ম্যাচের দ্বিতীয় ওভারেই খালেদের বলে মেহেদী মিরাজের মুঠোবন্দি হয়ে সাজঘরে ফিরেন লংকান ওপেনার নিশান মাদুশঙ্কা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছিলেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে। 

তবে দ্বাদশ ওভারে এ দুজনকেই সাজঘরের পথ দেখিয়েছেন খালেদ। জাকির হাসানের কাছে ক্যাচ দিয়ে কুশল ফেরার পর একই ওভারে বোল্ড হয়েছেন করুণারত্নে। 

এরপর আরও এক উইকেট হারিয়েছে লংকানরা। তবে সেটি রান আউটে। শান্তর করা থ্র সরাসরি স্টাম্পে আঘাত করলে রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। সবশেষ শরিফুলের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ডিনেশ চান্দিমাল।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo