ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তররা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের ট্রাকচালক মজিদুল ইসলাম (৩৩), তার দুই সহকারী একই গ্রামের মামুন মিয়া (৩৯) ও আজিজুল হক (২৩)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, ট্রাকে করে সাড়ে ১৫ কেজি গাঁজা রংপুর থেকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই ট্রাকে চালকের সিটের নিচে লুকানো তিনটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)