• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার।

এ বিষয়ে ডাবলিনে সরকারি ভবনের বাইরে ভারাদকার বলেন, এই কাজের জন্য আমি সেরা মানুষ নই। আগামী মাসে সংসদ অবকাশ থেকে ফিরে আসার পর পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। সে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

ফাইন গেইল দলের নেতা নির্বাচিত হওয়ার পর ভারাদকর ২০১৭ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ও আয়ারল্যান্ডের প্রথম সমকামী নেতা।

ভারাদকার বলেন, আমি আজ থেকেই ফাইন গেইলের সভাপতি ও নেতা হিসেবে পদত্যাগ করছি। তাছাড়া প্রধানমন্ত্রী নির্বাচন হয়ে গেলে এখান থেকেও আমি সরে যাবো। তিনি স্বীকার করে বলেন, যে তার পদত্যাগের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময় ও কারো কারো জন্য হতাশার হবে। তবে সিদ্ধান্তটি দেশের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, ভারদকারের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo