ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।
শক্তিমত্তা আর অর্জন যে কোনো দিক থেকে বিবেচনা করলে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে প্রস্তুত টাইগ্রেসরা। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নারী দল এসেছে বাংলাদেশ সফরে। ২০১৪ সালে একবার বাংলাদেশের এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল। সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বাংলাদেশ দল
মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, ফারগানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া দল
অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যালানা কিং, কিম গার্থ ও মেগান শুট।
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...
নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

মন্তব্য (০)