• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে প্রবাসী অপহরণ, ভিকটিমসহ মালামাল উদ্ধার: গ্রেফতার-৩

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থেকে লাবু মিয়া (৩৫) নামের এক ইরাক প্রবাসীকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী দল। এ সময় প্রবাসীর কাছ থেকে বেশ কিছু মালামালও লুট করে নিয়ে যায় চক্রটি। পরে এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই মামুন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে ভিকটিমকে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রাম থেকে শিকলে বাধাঁ অবস্থায় উদ্ধারসহ লুট হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত মো. দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১) নামের চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছেন কালীগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায়  বুধবার (২০ মার্চ)  সকালে একটি অপহরণ মামলা দায়েরের (নং ২০) পর আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান, সাইফুল ইসলাম ও ফজলুর রহমান। উদ্ধারকৃত ভিকটিম লাবু টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা এলাকার গুহুলী গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ইরাকে থাকতেন।

অন্যদিকে, আটককৃত দুলাল, নাসির ও রাবেয়া নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের সন্তান। তারা তিনজন সম্পর্কে ভাই-বোন। ওসি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, গত ১৭ মার্চ ইরাক থেকে ছুটি নিয়া বাড়িতে আসার সময় হাসান মিয়া নামের তার সহকর্মী সেখান থেকে কিছু উপহার সামগ্রী কালীগঞ্জ বাজারে রাবেয়ার কাছে দেওয়ার জন্য দিয়ে পাঠান। ভিকটিম লাবু মিয়া বিমান বন্দর থেকে বাহির হয়ে ওইদিন সরাসরি দুপুর সাড়ে ১২টার দিকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কালীগঞ্জ আরআরএন পাইলট স্কুল মাঠে রাবেয়ার কাছে আসেন এবং সেখানে অপেক্ষা করতে থাকেন।

এর কিছুক্ষন পর সেখানে একটি কালো রঙের হাইয়েস গাড়ি নিয়েসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে সাথে রাবেয়া উপস্থিত হন। পরে এক পর্যায়ে তারা ভিকটিমকে জোর পূর্বক ওই গাড়িতে উঠায়। এ সময় ওই ভিকটিম প্রবাসীর মালামালসহ অপহরণ করে নিয়ে যায়। ওসি আরো বলেন, ভিকটিম লাবু মিয়াকে অপহরণ করার পর অপহরণকারীরা তার বাবার কাছে মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

দাবিকৃত টাকা দিতে না পারিলে ভিকটিমকে জীবনে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় মোবাইল ফোনে। ওসি মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। সেই মামলায় থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪ ঘন্টার মধ্যে ১৮ মার্চ দিবাগত ভোর রাত ৩টার দিকে ভিকটিম ইরাক প্রবাসী লাবু মিয়াকে পায়ে শিকল বাধা অবস্থায় উদ্ধারসহ ঘটনায় জড়িত দুলাল,

নাসির ও রাবেয়াকে নরসিংদীর শিবপুর থেকে গ্রেফতার করে। এ ছাড়াও আসামীদের কাছ থেকে লুন্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পাশাপাশাশি এ ঘটনায় জড়িত অন্য আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

  • company_logo