ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ অদ্য ১৯ মার্চ'২৪ (মঙ্গলবার) বিকাল ১৬ঃ৩০ ঘটিকার সময় চুরি মামলায় ২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রাজু শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার শিয়রবর গ্রামের মোঃ ফুল মিয়া ওরফে পাচু শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মাহফুর রহমান এএসআই(নিঃ) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)