• বিনোদন

কন্যাসন্তানের মা হলেন কণ্ঠশিল্পী লিজা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ মা হয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিউইয়র্কের একটি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।

তিনি লিখেছেন, ‘জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যাসন্তানের মা হয়েছেন। ১৮ মার্চ সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। 

বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারকে গোপনে বিয়ে করেন লিজা। গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। বিয়ের দুই বছর মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এ গায়িকা। 

\"\"

বলে রাখা ভালো, ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে বাগদান হয়েছিল লিজার। তবে তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিষয়টি নিয়ে পরে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে এবং যার সঙ্গে বাগদান হয়েছিল তিনিও বিয়ে করে ফেলেছেন।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo