ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩৮ জন। রোববার (১৭ মার্চ) সকালে দেশটির হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর মার্কিন সংবাদ সংস্থা এপির। হেলমান্দ প্রদেশের ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ জানান, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।
এ সময় একটি যানের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। এতে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়। হেলমান্দের পুলিশ প্রধানের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...
নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

মন্তব্য (০)